ভারতীয় প্যারা কমান্ডোরা মিয়ানমার সীমান্তে বিদ্রোহীদের ঘাঁটিতে হামলা চালিয়েছে। মেশিনগানসহ এমআই-১৭ হেলিকপ্টারে উড়ে তারা হামলা চালিয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, বিদ্রোহী (খাপলাং) জঙ্গিদের নিয়েই মায়ানমারে জঙ্গিনিধন অভিযান চালিয়েছেভারতীয় সেনারা। এ অভিযানে ৩৫-৪০ জন জঙ্গি নিহত হবারও দাবি করেছে ভারতীয় সেনারা।
এই অভিযানে সাহায্য করেছে এনএসসিএন (খাপলং)-এর বিদ্রোহী জঙ্গিরাও। ৭ জঙ্গির দেহ উদ্ধার হলেও বাকি দেহগুলির খোঁজ চলছে। এছাড়া সীমান্তের ওপারে জঙ্গীদের অস্ত্র তৈরির কারখানাও সেনা ধ্বংস করে দিয়েছে বলে জানা গিয়েছে।
কয়েকদিন আগে মণিপুরের চান্ডেল জেলায় অতর্কিতে হামলা চালিয়ে সিক্স ডোগরা রেজিমেন্টের ১৮ জন জওয়ানকে হত্যা করে নাগা জঙ্গিগোষ্ঠী এনএসসিএন (খাপলাং)।এনএসসিএন (খাপলাং) হামলার স্বীকার করে দাবি করেছিল কাংলেই ইয়াওল কান্না লুপ এবং কাংলেইপাক কমিউনিস্ট পার্টির যৌথ সহযোগিতায় তারা হামলা করে।
ভারতের মেজর জেনারেল রান্ধির সিং জানান, সশস্ত্র বিদ্রোহীরা আরও হামলা করতে যাচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে।
এরপরই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের পরিকল্পনায় মায়ানমার সেনাদের সহযোগিতায় অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় ভারতীয় সেনাবাহিনী। বিমান বাহিনীর সঙ্গে যৌথভাবে এই অভিযান শুরু হয়।সাথে ছিল বায়ূসেনার এলিট কমান্ডোরা। ব্যবহার করা হয় ড্রোন। সূত্র: এপিবি আনন্দ
ইআর





