৫৫ বছর পর এই প্রথম বারের মত আমেরিকা ও কিউবার মধ্যে ফিরি চলাচল শুরু হতে যাচ্ছে। আজ আমেরিকার ফ্লোরিডা এবং কিউবার মধ্যে ফেরি চলাচলের অনুমোদন দিয়েছে আমেরিকা। খবর বিবিসির।
১৯৬০ সালে কিউবার উপর বানিজ্যিক নিষেধাজ্ঞা আরোপের পর দুই দেশের মধ্যে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
আমেরিকা কিউবার উপর থেকে তাদের নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার পর কয়েকটি ফেরি কোম্পানিকে চলাচলের জন্য লাইসেন্স দিয়েছে। 
এই বিষয়ে মিয়ামির ইউনাইটেড আমেরিকাস শিপিং সার্ভিসের সভাপতি জোসেফ হিনসন বলেন, আজকের পদক্ষেপ আগামী দিনের জন্য অনেক ভুমিকা পালন করবে।
তিনি আরো বলেন, যদি সব কিছু ঠিক থাকে তাহলে আগামী সেপ্টেম্বরের মধ্যে ফেরি চলাচল শুরু করতে পারবো।
এদিকে, কিউবার হাবানার লাইসেন্স পাওয়া একটি ফেরি কোম্পানির পক্ষ থেকে বলা হয়, 'এটি একটি ঐতিহাসিক মুহুর্ত। বারাক ওবামাকে ধন্যবাদ তার ঐতিহাসিক নেতৃত্বের জন্য'।
ইআর





