তারা যমজ। অথচ দু’জনের জন্মের ফারাক এক বছরের। কথাটা শুনেই মনে হবে এমনটা আবার হয় নাকি! তা বলে এক বছরের ফারাক! হ্যাঁ, এমনটাই হয়েছে ক্যালিফোর্নিয়ায়।
এক জনের জন্ম ২০১৫ সালে। আর এক জন জন্মেছে ২০১৬ সালে। অপারেশন টেবিলে তখন শুয়ে ওই মহিলা। সময় ২০১৫-র ৩১ ডিসেম্বর রাত সাড়ে ১১টা। ঠিক ১১টা বেজে ৫৯ মিনিটে জন্ম দেন প্রথম সন্তান।
আর দ্বিতীয় সন্তানের জন্ম হয় তার ঠিক দু’মিনিট পরেই। তখন ২০১৬-র ১ জানুয়ারি। দু’মিনিটের ফারাকে জন্ম হলেও বছরের দিক থেকে কিন্তু আলাদা। দু’জনের বয়সের ফারাক হয়ে গেল এক বছর। খবর: আনন্দবাজার।
এমকে





