মায়ানমারে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২৯ জন। নিহতদের মধ্যে চারজন নারীও রয়েছে।
দেশটির মান্দালয়-ইয়াংগুন মহাসড়কে সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে। যাত্রীরা প্রশাসনিক রাজধানী নাইপিদো থেকে ইয়াংগুন যাচ্ছিলেন।
সংবাদ মাধ্যম জানায়, বাসটিতে ৪৩ জন যাত্রী ছিল। একটি ছোট মোটর কারকে ওভারটেক করার সময় বাসটি সেতু থেকে নিচে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।
আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনায় হতাহতদের পরিচয় জানা যায়নি। সূত্র: ডন অনলাইন
[b]ঢাকা, ১৩ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]
আন্তর্জাতিক
মায়ানমারে বাস দুর্ঘটনায় নিহত ১৪
মায়ানমারে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২৯ জন। নিহতদের মধ্যে চারজন নারীও রয়েছে। দেশটির মান্দালয়-ইয়াংগুন মহাসড়কে সোমবার সন্ধ্যায়





