গত ২৪ ঘণ্টায় করোনায় বিশ্বব্যাপী আরও ১৯১ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৪২ জন।

আজ বুধবার (১৪ জুন) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটেছে রাশিয়ায়। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ১১৩ জনের এবং আক্রান্ত হয়েছে ৬ হাজার ৭৮৫ জন। এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৩৮৭ জন এবং মারা গেছেন ৩৭ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছে ২ হাজার ৬৩১ জন এবং মারা গেছেন ২৮ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছে ১৮১ জন বং মারা গেছেন ৪ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯ কোটি ৩ লাখ ১২ হাজার ২৭০ জন। এর মধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৯০ হাজার ৮৬১ জন। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ২৭ লাখ ৭৪ হাজার ২৭৯ জন।

এবিএস