তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ টুইট বার্তায় জানান, কুন্দুজের ইমাম শাহিব জেলায় একটি মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শিশুসহ ৩৩ জন বেসামরিক নাগরিক মারা গেছেন।

এদিকে এ হামলার পেছনে কারা জড়িত তাৎক্ষণিক জানা যায়নি। তবে এর আগে একাধিক বিস্ফোরণের দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস।

এই বিস্ফোরণের একদিন আগেই মাজহার-ই-শরিফের এক শিয়া মসজিদে বিস্ফোরণে ১২ জন নিহত হয়েছেন।

প্রসঙ্গত, গত বছরের আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর দেশটির বিভিন্ন স্থানে হামলা বেড়ে যায়। এতে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। সূত্র: আল জাজিরা।

এইচএন