দক্ষিণ কোরিয়ায় একটি হাসপাতালে আগ্নিকাণ্ডে এই পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ এতে আহত আছে আরও কমপক্ষে ৭০ জন।

দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলীয় মিরিয়ং শহরের সেজুং হাসপাতালে শুক্রবার স্থানীয় সময় ৭টা ৩০মিনিটে এই অগ্নিকাণ্ড ঘটে। যেটি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল থেকে ২৭০ কিলোমিটার দূরে।

স্থানীয় মিডিয়ান মাধ্যমে জানা যায়, ঘটনাস্থলে ভবনে নার্সিং হোম ছিল যার কারণে সেখানে রোগীসহ প্রায় দুই শতাধিকের মতো লোক ছিল। হাসপাতালে চিকিৎসার ক্ষেত্রে বিশেষ করে বৃদ্ধদের চিকিৎসা সেবা দেওয়া হতো । মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানায় সংবাদ মাধ্যম গুলো।

চৌই ম্যান ওউ (Choi Man-woo), দক্ষিণ কোরিয়ার মিরিয়ং শহরের ফায়ার স্টেশন প্রধান জানান, সেজুং হাসপাতালের প্রথম তলায় জরুরি রুমে প্রথম আগুন লাগে। এরপর আস্তে আস্তে তা ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত মৃতদের ব্যতিত মারাত্মকভাবে আহত ৮ জনকে এবং সাধারণভাবে আহত বাকি ৬৯ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে নেওয়া হয়েছে।

আগ্নিকাণ্ডের কারণ এখন পর্যন্ত জানা যায় নি। উল্লেখ্য এক মাসে দক্ষিণ কোরিয়ার একটি ফিটনেস সেন্টারে অগ্নিকাণ্ডে প্রায় ২৯ জনের মতো নিহত হয় এবং এক মাস পরেই এই দুর্ঘটনা ঘটে।

জেড