ইয়েমেনের উত্তর অঞ্চলে বিদ্রোহী শিয়া মুসলিমদের সংগঠন হুতি'র সদস্যদের সাথে সরকারি বাহিনীর সংঘর্ষে কমপক্ষে ১২০ জন নিহত হয়েছে। মঙ্গলবার একজন সরকারি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
ওমরান প্রদেশের ডেপুটি গভর্নর আহমেদ আল-বেকরি বলেন, বিমানবাহিনী সোমবার হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। অভিযানে সামরিক বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন। এসময় সংঘর্ষে ১০০ বিদ্রোহী নিহত হয়। সরকারি বাহিনীর নিহত হয় ২০ জন।
তিনি আরো বলেন, যুদ্ধবিরতি চুক্তির পর সোমবার সন্ধ্যায় সংঘাতের অবসান ঘটে। বিদ্রোহীদেরকে একটি চুক্তির ব্যাপারে রাজি করানো জন্য অভিযানে বিমানবাহিনীকে সম্পৃক্ত করা হয়েছিল।
২০১১ সালে গণবিক্ষোভে ক্ষমতাচ্যুত হন দীর্ঘদিনের প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ। এরপর থেকে দেশটিতে গণ্ডগোল শুরু হয়। সূত্র: রয়াটার্স।
[b]ঢাকা, ৩ জুন (টাইমনিউজবিডি)// টিআই।[/b]