বিশ্বে যখন সড়ক দুর্ঘটনায় প্রতিদিন ঝরে পড়ছে হাজার হাজার প্রাণ । সেখানে আগামি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুহার শুন্যের কোটায় আনার ঘোষণা দিয়েছে আবু-ধাবি । এ উপলক্ষ্যেকে সামনে রেখে প্রদেশটির শুরু হচ্ছে জিসিসি ট্রাফিক সপ্তাহ। আগামি ৯ মার্চ থেকে সপ্তাহটি শুরু হয়ে ১৫ মার্চ পর্যন্ত সপ্তাহটি চলবে।
দেশটির পুলিশ বিভাগ জানিয়েছে, সপ্তাহটির স্লোগান হচ্ছে ‘আমাদের লক্ষ্য, আপনার নিরাপদ’। লক্ষ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যলয় স্কুল কলেজে এমনকি কমিউনিটি পর্যায়ে প্রচার চালাবে তারা।
দুবাইয়ের ট্রাফিক বিভাগের প্রধান ব্রিগেডিয়ার হোসেন আহমেদ আল হারিথির বরাত দিয়ে খালিজটাইমের প্রতিবেদনে বলা হয়, ২০১১ সালের পর থেকে দেশটিতে সড়ক ট্রাফিক নীতির ব্যবহার জোরদার হয়েছে। ফলে আগের তুলনায় কমেছে সড়ক দুর্ঘনায় মৃত্যুহার। এছাড়া মানুষের মধ্যেও বেড়েছে ট্রাফিক সচেতনতা। এ অবস্থা চলতে থাকলে আগামি ১৫ বছরের মধ্যেই আবু ধাবিতে সড়ক দুর্ঘটনায় মৃতের হার শুন্যে পৌঁছাবে আশা করেন হারিথ।
তিনি বলেন, ‘আমাদের টার্গেট হচ্ছে ২০১৩ সালের মধ্যে আবু ধাবিতে এই দূর্ঘটনায় মৃত্যুহার একেবারে শুণ্যর কোটায় নিয়ে আসা’।
খালিজ টাইমে আরও বলা হয়, জিসিসি ট্রাফিক সপ্তাহ ২০১৪ এর আয়োজনে সবকিছু ইতোমধ্যে প্রস্তত করা হয়েছে। এই সপ্তাহটিতে প্রদর্শণ করা হবে ট্রাফিক আইন মেনে চলা কিংবা উন্নত ট্রাফিক নীতি। পাশাপাশি থাকছে আবু ধাবির রাস্তা-ঘাট ও যান চলাচল অবস্থা। সেই সঙ্গে সাধারন মানুষ কিভাবে সড়ক দুর্ঘটনা রোধে পদক্ষেপ নেবে তার কৌশল।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সড়ক দুর্ঘটনায় বিশ্বে প্রতিবছর যেভাবে মানুষ মরছে তা আসবে হৃদয় বিদারক। আবু ধাবিতে মৃত্যুহার কমিয়ে আনতে দেশটির স্কুল ও কলেজে ক্যাম্পেইনসহ পাঠ্যবইয়ে ট্রাফিক আইন ও নিয়ম নীতি নিয়ে অধ্যায় রাখার ব্যবস্থা করা হবে।
তবে শুধু সরকারের পক্ষ থেকে এগিয়ে আসলে এটির সমাধান হবে না। সরকারের পাশাপাশি এগিয়ে আসতে হবে বিশ্বের আন্তর্জাতিক এনজিও ও বেসরকারি সংস্থাগুলোকে। তাহলেই দেখা যাবে, একদিন শুধু আবু ধাবি নয়, সারাবিশ্বে সড়ক দুর্ঘটনায় মৃতের হার শুণ্যর কোটায় নেমে আসবে বলে জানানো হয় ওই প্রতিবেদনে।
[b]ঢাকা, ৩ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]
সড়ক দুর্ঘটনায় নিহতের হার শুন্যে আনার ঘোষণা আবু-ধাবির
বিশ্বে যখন সড়ক দুর্ঘটনায় প্রতিদিন ঝরে পড়ছে হাজার হাজার প্রাণ । সেখানে আগামি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুহার শুন্যের কোটায় আনার ঘোষণা দিয়েছে আবু-ধাবি । এ উপলক্ষ্যেকে সামনে রেখে প্রদেশটির শুরু হচ্ছে জিসিসি ট্রাফিক সপ্তাহ। আগামি ৯ মার্চ থেকে সপ্তাহটি শুরু হয়ে ১৫ মার্চ পর্যন্ত সপ্তাহটি চলবে।
চশমার অভাবে ভুগছেন দুই কোটির বেশি মানুষ
বাংলাদেশে দুই কোটির বেশি মানুষ প্রয়োজনীয় চশমার অভাবে দৃষ্টিজনিত সমস্যায় ভুগছেন। তাদের একটি বড় অংশ চালক। দৃষ্টিশক্তির সমস্যা সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়াতে পারে। তাই নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালকদের নিয়মিত চোখ পরীক্ষা ও প্রয়োজনীয় চশমা ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ ৩ জনের মৃত্যু
গাজীপুরের টঙ্গী ও শ্রীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) ভোরে টঙ্গীতে অজ্ঞাত গাড়ির চাপায় বাবা ও ছেলের মৃত্যু হয়। একই দিন বেলা সাড়ে ১১টার দিকে শ্রীপুর রেলগেট এলাকায় মুরগির খাবারবাহী গাড়ির চাপায় এক পথচারী নিহত হন।
এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থীর মৃত্যু
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী চেসি ত্রিপুরা মারা গেছেন। বৃহস্পতিবার রাতে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
১৩ বছরে সড়কে মৃত্যু ১ লাখ ২৫ হাজার
গত ১৩ বছরে ৭২ হাজার ৭৩৬টি সড়ক দুর্ঘটনায় ১ লাখ ২৫ হাজার ৪০৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১ লাখ ৭৬ হাজার ২৪৯ জন।
সাড়ে ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে প্রায় ৮ হাজার শিশুর
দেশে ২০২০ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত সাড়ে ছয় বছরে সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৯৬৩ শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুদের মধ্যে সবচেয়ে বেশি ৩৭ দশমিক ১৪ শতাংশ মোটরসাইকেলের চালক ও আরোহী ছিল। এ ছাড়া পথচারী হিসেবে ৩৫ দশমিক ৩১ শতাংশ এবং বিভিন্ন যানবাহনের যাত্রী হিসেবে ২৭ দশমিক ৫৩ শতাংশ শিশু প্রাণ হারিয়েছে।
















