ইরাকের উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্রের একজন নেভি সিল সদস্যকে হত্যা করেছে আইএস। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার বিবিসি এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কুর্দি পেশমেরগা বাহিনীকে সামরিক বিভিন্ন বিষয়ে উপদেশ দিতেন ঐ নেভি সিল সদস্য।পেশমেরগা কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার সকালে আইএসের দখলে থাকা মসুল শহরের সামনের দিকে থাকা জঙ্গিদের হটিয়ে দেয়া হয়।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাস্টন কার্টার নেভি সিল সদস্যের মৃত্যুর কথা ঘোষণা করেন। তিনি জানান, ইরাকের কুর্দিস্তান অঞ্চলের রাজধানী ইরবিলের কাছে শত্রুপক্ষের গুলিকে একজন মার্কিন সেনা নিহত হয়েছেন।
২০১৪ সাল থেকে আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের হামলা শুরু হওয়ার পর থেকে যুদ্ধক্ষেত্রে এই নিয়ে তিনজন মার্কিন সেনা নিহত হলেন। খবর: বিবিসি।
এআই





