শিশুদের ওপর যৌন নির্যাতনের অপরাধে ভ্যাটিকানের প্রাক্তন আর্চবিশপ জোসেফ উইসোলোস্কিকে গ্রেফতার করা হয়েছে। ডমিনিক প্রজাতন্ত্রে নিযুক্ত ভ্যাটিকানের প্রাক্তন এ রাষ্ট্রদূতকে আপাতত গৃহবন্দী করে রাখা হয়েছে।

যৌন নির্যাতনের দায়ে এ প্রথম কোনো খিস্ট্রান সম্প্রদায়ের ধর্মীয় উচ্চপদস্থ যাজককে গ্রেফতার করা হলো।

ডমিনিক প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত থাকাকালে পোল্যান্ডের নাগরিক উইসোলোস্কির বিরুদ্ধে সাত বছরের এক ডমিনিক বালকের ওপর যৌন নির্যাতনের অভিযোগ ওঠে।

গত জুনে ভ্যাটিকানের একটি ধর্মীয় ট্যাইব্যুনাল এ ব্যাপারে তাকে অভিযুক্ত করেন এবং তার আর্চবিশপ পদবী কেড়ে নেওয়া হয়। শিশুদের ওপর যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে ভ্যাটিকানের অপরাধ আদালতে মামলা করা হবে।

ভ্যাটিকানের মুখপাত্র জানান, পোপ ফ্রান্সিসের ইচ্ছামতোই তাকে গ্রেফতার করা হয়েছে। জঘন্য কাজের জন্য দায়ী ব্যক্তিকে আরো বেশি সময় দেওয়া উচিত হবে না। তবে তার স্বাস্থ্যের কথা বিবেচনা করে তাকে পুলিশের হাতে না দিয়ে গৃহবন্দী করে রাখা হয়েছে।

ভ্যাটিকানের যাজকদের বিরুদ্ধে হরহামেশায় শিশুদের ওপর যৌন নির্যাতনের অভিযোগ পাওয়া যায়। সূত্র : বিবিসি

ঢাকা, ২৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই