সেই বাল্যকালে পড়া কবিতার লাইন ‘একবার না পারিলে দেখ শতবার’-এর শিক্ষায় অনুপ্রাণিত হয়েছেন ভারতের রাজস্থানের শিব চরণ যাদব।
৪৭ বারের মতো মেট্রিক পরীক্ষায় অংশ নিতে যাচ্ছেন ভারতের রাজস্থানের শিব চরণ যাদব (৭৭) নামের এক ব্যক্তি। আলওয়ের কোহারি গ্রামের বাসিন্দা যাদব ১৯৬৮ সালে প্রথমবার মেট্রিক পরীক্ষায় বসেছিলেন।
৪৬ বারের টানা ব্যর্থতার পর এবার আবার নতুন উদ্যমে শুরু করেছেন। মেট্রিক পাস করতে পারেননি বলে বিয়েও করেননি। যাদবের আশা এবার তিনি রাজস্থানের মাধ্যমিক বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। আর পাস করে ঘরে বউ আনবেন। কারণ পরীক্ষায় পাস করতে পারেননি বলেই তো বিয়ে করেননি এতদিন।
পরীক্ষায় ব্যর্থতা প্রসঙ্গে যাদব বলেন, প্রতিবার এমন হয় যে, আমি কিছু বিষয়ে পাস করি। কিন্তু অন্য বিষয়গুলো ফেল করি। যেমন দেখা গেল আমি গণিত ও বিজ্ঞানে ভাল রেজাল্ট করেছি কিন্তু হিন্দি ও ইংরেজিতে ফেল করেছি। তবে এইবার আশা করছি সব বিষয়ে পাস করব।
আজ থেকে ২১ বছর আছে ১৯৯৫ সালে যাদব পরীক্ষায় প্রায় পাসই করে ফেলেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত গণিত বিষয়টি গোলমাল বাধিয়ে দেয়। গতবছর শুধু সামাজিক বিজ্ঞানে পাস করতে পেরেছিলেন তিনি। তার আগের বছর সব বিষয়ে ফেল করেছেন।
তবে এই বছর ভিন্ন রেজাল্ট হবে বলে তার আশা। তিনি বলেন, এই বছর আমি কয়েকজন স্কুল শিক্ষকের কাছে ক্লাস করেছি।
এমআইএস।





