কাবা শরীফের শুক্রবারের খুৎবা এখন আরবির পাশাপাশি ইংরেজি ও উর্দু ভাষাতেও সরাসরি প্রচার করা হচ্ছে। গত শুক্রবার থেকে এ ব্যবস্থা চালু করা হয়। খবর ওয়ার্ল্ডবুলেটিনের।
এবারই প্রথমবারের মতো তা সরাসরি প্রচারের ব্যবস্থা নেয়া হয়েছে। এফএম (ফ্রিকোয়েন্সি মডিউলেশন) রেডিওর মাধ্যমে তা প্রচার করা হয়।
এটি আপাতত মসজিদুল হারামের মধ্যেই সীমাবদ্ধ। জুম্মার খুৎবা শুরু হওয়ার আগে বিদেশি ভাষাভাষীদেরকে ইয়ারফোন বা হেডফোন সরবরাহ করা হয়। এই ইয়ারফোনের মাধ্যমে বিদেশি শ্রোতারা ইংরেজি বা উর্দু ভাষায় খুৎবা শুনতে পারবেন।
এই ব্যবস্থা পরবর্তীতে মদিনায় মসজিদুল নববীতেও চালু করা হবে। সৌদি বাদশাহ আবদুল্লাহর তত্ত্ববধানে এই ব্যবস্থা চালু করা হলো। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন
[b]ঢাকা, ২ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]
আন্তর্জাতিক
কাবা শরীফে ইংরেজি ও উর্দুতেও জুম্মার খুৎবা প্রচার
কাবা শরীফের শুক্রবারের খুৎবা এখন আরবির পাশাপাশি ইংরেজি ও উর্দু ভাষাতেও সরাসরি প্রচার করা হচ্ছে। গত শুক্রবার থেকে এ ব্যবস্থা চালু করা হয়। খবর ওয়ার্ল্ডবুলেটিনের। এবারই প্রথমবারের মতো তা সরাসরি প্রচারের ব্যবস্থা নেয়া হয়েছে।





