ইতালির মিলানে ঘটেছে এক অস্বাভাবিক আশ্চর্য ঘটনা। তিন মাস আগে মায়ের মৃত্যু হলেও তার গর্ভ থেকেই জন্ম নিল ফুটফুটে সন্তান।

তিন মাস আগে ব্রেন হ্যামারেজ নিয়ে হাসপাতালে ভর্তি হন এই মা। তখন তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।সেখানে চিকিৎসারত অবস্থায় তার মস্তিষ্কের মৃত্যু হয় এবং চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। কিন্তু শরীরের অন্য অঙ্গ-প্রত্যঙ্গ ভালো থাকায় চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখার সিদ্ধান্ত নেন।

এই মা তিন মাস ক্লিনিক্যালি ডেড ছিলেন এই মা। লাইফ সাপোর্টে শুধু কার অঙ্গ-প্রতঙ্গ গুলো বাঁচিয়ে রাখা হয়।গত ১৯ ডিসেম্বর অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম হয় শিশুটির।

চিকিৎসকরা বলেন, ‘এই ঘটনা আমাদের জন্য আনন্দের। তবে এই নারীর পরিবারের জন্য আমরা অনুতপ্ত।’

এর আগে ১৯৯৩ সালে এমন একটি ঘটনা ঘটেছিল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। ডাকাতদের গুলিতে এক নারী নিহত হন। তখন তিনি ১৭ সপ্তাহের গর্ভবতী ছিলেন। সে সময় শিশুটিকে বাঁচিয়ে দেন চিকিৎসকরা।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।

ইআর