যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরে অস্ত্রধারীদের গুলিতে এক শিশুসহ অন্তত ৮জন গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয় হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় দিবাগত রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

বাল্টিমোর পুলিশের গণসংযোগ বিভাগের প্রধান টিজে স্মিথ জানান, হামলার সময় তিন অস্ত্রধারী অংশ নেয়। প্রাথমিকভাবে হামলার কারণ বা উদ্দেশ্য জানা না গেলেও তাদের খোঁজা হচ্ছে।


এমএনজে