গত সপ্তাহে টেক্সাসে চুরির সন্দেহে টেইলর নামে এক কৃষ্ণাঙ্গ যুবককে গুলি করে হত্যা করার দায়ে এক পুলিশ সদস্যকে চাকুরি থকে বরখাস্ত করা হয়েছে। টেক্সাসের পুলিশ প্রধান এ তথ্য জানিয়েছেন।

পুলিশ প্রধান জনসন আরো বলেছেন, আরলিংটনের পুলিশ কর্মকর্তা ব্রাড মিলার তদন্তে দোষী সাব্যস্ত হলে তাকে ফৌজদারি মামলার মুখোমুখি হতে হবে।

মিলার ওই ঘটনার মাধ্যমে তাকে ও অন্য পুলিশ কর্মকর্তাকে বিপদের মধ্যে ফেলেছেন।

মিসৌরির ফার্গুসনে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার গুলিতে মাইকেল ব্রাউন নামে ১৮ বছরের এক কৃষ্ণাঙ্গ যুবকের নিহত হওয়া ঘটনার এক বছর পূর্তির দু'দিন আগে এমন ঘটনা ঘটেছিল।

ব্রাউনের মৃত্যুতে দেশব্যাপী তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ হয়েছিল। "ব্লাক লিভস ম্যাটার" নামের আন্দোলনে সংখ্যালঘুদের সঙ্গে পুলিশের আচরণের পরিবর্তনের দাবি জানানো হয়েছিল।

জেডআই