ডেনমার্কে রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের জন্য একটি আলাদা ফুটবল লীগ আয়োজনের পরিকল্পনা চলছে। এর উদ্দেশ্য আশ্রয়প্রার্থীরা যাতে ভালোভাবে সমাজের সঙ্গে মিশতে পারে।
পূর্ব ডেনমার্কের চারটি কেন্দ্রের আশ্রয়প্রার্থীরা এই লীগে অংশ নেবে।
ডেনমার্কের নামকরা ফুটবল ক্লাব ব্রন্ডবি আইএফ এর সাবেক চেয়ারম্যান পার জেরাগার্ড প্রথম এই ফুটবল লীগের প্রস্তাব দেন।
তার ভাষায়, এরকম একটি ফুটবল লীগ চালু হলে ডেনমার্কে রাজনৈতিক আশ্রয়প্রার্থীরা সহজে অন্য মানুষের সঙ্গে মিশতে পারবে, তাদের জীবনেও একটা বৈচিত্র্য আসবে।
তিনি জানান, ডেনমার্কের অনেক নামকরা ফুটবলার এবং ফুটবল কোচ এই উদ্যোগের সঙ্গে আছেন।
রেডক্রস, ইউয়েফা এবং ডেনিশ ফুটবল এসোসিয়েশনও এতে সহায়তা দিচ্ছে।
জেড





