সামুদ্রিক ঝড় টাইফুন রামাসানের আঘাতে ফিলিপাইনে ৩৮ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও ১০ জন।
দেশটির দুর্যোগ প্রশমন এবং ব্যবস্থাপনা কাউন্সিলের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ খবর জানিয়েছে।
ঝড়ে প্রায় দুই লাখ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া এক লাখেরও বেশি পরিবার আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে বলে সংবাদ মাধ্যমগুলো জানায়।
উল্লেখ্য, বুধবার বয়ে যাওয়া এ ঝড়ের কারণে রাজধানী ম্যানিলার স্কুল, সরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।
ঘণ্টায় ১৮৫ কিলোমিটার বেগে রাজধানীর দক্ষিণাংশের ওপর দিয়ে বয়ে যাওয়া এ ঝড়ে গাছপালা উপড়ে বন্ধ হয়ে যায় রাস্তাঘাট। পাশাপাশি বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা।
ঢাকা, ১৭ জুলাই(টাইমনিউজবিডি.কম), এনএস





