জাতিসঙ্ঘের পরবর্তী মহাসচিব হতে যাচ্ছেন পর্তুগলের সাবেক প্রধানমন্ত্রী অ্যান্টোনিও গুটারেস।

জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ আজ বুধবার এ ব্যাপারে সম্মত হয়েছে। বৃহস্পতিবার পরিষদ আনুষ্ঠানিকভাবে তাকে মনোনীত করবে।

বুধবার জাতিসঙ্ঘে নিযুক্ত রুশ রাষ্ট্র্রদূত ভিটালি চারকিন সাংবাদিকদের কাছে বিষয়টি প্রকাশ করেন। এ সময় নিরাপত্তা পরিষদের অপর ১৪ রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।

১০ প্রার্থীর মধ্যে রুদ্ধদ্বার বৈঠকে ছয় দফায় নির্বাচনের পর তারা অ্যান্টোনিও গুটারেসের ব্যাপারে একমত হন। প্রতিবারই তিনি এগিয়ে ছিলেন।

তিনি শেষ দফায় ১৩টি 'এনকারেজ' ভোট পান। কোনো 'ডিসকারেজ' ভোট তিনি পাননি। তবে দুজন তাকে 'না' ভোট দেন।

গুটারেস ইতোপূর্বে জাতিসঙ্ঘ উদ্বাস্তুবিষয়ক সংস্থার প্রধান ছিলেন।(সূত্র-এপি)

এমবি