ভারতের একটি আদালত ক্যাথলিক নানকে (সন্ন্যাসিনী) গণধর্ষণের অভিযোগে শুক্রবার তিন ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছে। দেশটির পূর্বাঞ্চলে ২০০৮ সালে খ্রিস্টান বিরোধী ওই সহিংস ঘটনায় অন্তত ৩৫ জন নিহত হয়।
এএফপি’র এক খবরে বলা হয়, একজন হিন্দু পুরোহিতকে হত্যার কয়েক দিন পর ২০০৮ সালের ২৫ আগস্ট দাঙ্গাকারীরা ওই নানকে যৌন নির্যাতন করে। উপকূলীয় ওড়িষ্যা রাজ্যে হিন্দু পুরোহিত হত্যার পর হিন্দুরা খ্রিস্টান সম্প্রদায়ের লোকদের ওপর প্রতিশোধমূলক হামলা চালায়।
ভারতের জাতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া কটকের জেলা আদালত এ রায় প্রদান করেন। ২০১০ সালে মামলাটি শুরু হয়।
বার্তা সংস্থা পিটিআই জানায়, অভিযুক্তদের একজন ধর্ষণের দায়ে এবং অপর দুজন ‘একজন নারীর শ্লীলতাহানির অভিযোগে’ দোষী সাব্যস্ত হয়েছে।
এতে আরো বলা হয়, সাক্ষ্য-প্রমাণের অভাবে অপর ছয় জনকে বেকসুর খালাস করা হয়েছে।
বার্তা সংস্থাটি আরো জানায়, পরবর্তী তারিখে দোষী তিন জনের সাজার রায় ঘোষণা করা হবে। সূত্র: এএফপি
[b]ঢাকা, ১৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]