[b]নয়াদিল্লি:[/b] দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির বিরুদ্ধে থানায় প্রাথমিক অভিযোগ (এফআইআর) দায়ের করেছে পুলিশ। দিল্লির ব্যস্ত রাস্তায় অবস্থান ধর্মঘট পালন করায় এ অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। বুধবার এফআইআর দায়ের করা হয় বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি।
তবে, এফআইআরে কার কার নাম উল্লেখ রয়েছে তা জানানো হয়নি। তবে, এনডিটিভি জানিয়েছে, আম আদমি পার্টির অজ্ঞাতনামা ধর্মঘট পালনকারীদের বিরুদ্ধে অভিযোগটি দায়ের করা হয়েছে।
এদিকে, আদমি পার্টির দাবি আংশিকভাবে মেনে নেয়ার ঘোষণা দেয়ার পর গতকাল বুধবার ধর্মঘট প্রত্যাহার করে নেন কেজরিওয়াল। টানা ৩৩ ঘণ্টার ধর্মঘটে পুলিশের সঙ্গে সংঘর্ষে ৩১ জন আদমি পার্টির সমর্থক আহত হয়েছেন। সোমবার দিবাগত রাতটি অবস্থান ধর্মঘট পালনকারীদের সঙ্গে রাস্তাতেই কাটিয়ে দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। এ ছাড়া, মঙ্গলবার সকালে মুষলধারে বৃষ্টির মধ্যে ভিজেছেন তিনি।
প্রসঙ্গত, দিল্লিতে সম্প্রতি প্রাদেশিক সরকার গঠন করা আম আদমি পার্টির অভিযোগ, কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা দিল্লি পুলিশ আদমি পার্টির দুজন মন্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করেছেন। এজন্য পাঁচ পুলিশ কর্মকর্তাকে অভিযুক্ত করে কেন্দ্রীয় সরকারের কাছে তাদের বহিষ্কার বা বদলি দাবি করে আদমি পার্টি। দিল্লি পুলিশের বিরুদ্ধে নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগও আনেন কেজরিওয়াল।
এসব দাবিতে সোমবার থেকে দিল্লির কেন্দ্রস্থলে রেলভবনের সামনে অনির্দিষ্টকালের অবস্থান ধর্মঘট শুরু করেন কেজরিওয়ালের নেতৃত্বে তার সমর্থকেরা। অবশেষে কেন্দ্রীয় সরকার দুজন পুলিশ কর্মকর্তাকে তদন্ত সাপেক্ষে প্রত্যাহার (পেইড লিভ) করবে বলে সম্মত হয়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি
ঢাকা, ২২ জানুয়ারি (টাইমনিউজবিডি ডটকম)//এসএমএ
আন্তর্জাতিক
আদমি পার্টির বিরুদ্ধে পুলিশের এফআইআর দায়ের
নয়াদিল্লি: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির বিরুদ্ধে থানায় প্রাথমিক অভিযোগ (এফআইআর) দায়ের করেছে পুলিশ। দিল্লির ব্যস্ত রাস্তায় অবস্থান ধর্মঘট পালন করায় এ অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। বুধবার এফআইআর দায়ের করা হয় বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি।





