আইলান কুর্দির কথা মনে আছে অনেকের। তুরস্কের উপকূলে পাঁচ বছর বয়সী ওই শিশুর মরদেহ পড়ে থাকার ছবি বিশ্বজুড়ে তীব্র আলোড়ন তুলেছিল।
সিরিয়া থেকে আসা একদল শরণার্থী তুরস্ক হয়ে গ্রিসের কস্ দ্বীপে যাওয়ার সময় নৌকাডুবিতে আইলান মারা যায়। আইলানের নিথর দেহ ভেসে আসে সৈকতে। আর ওই ছবি নিয়ে সেই সময় ব্যাপক মিডিয়ায় আলোচনা হয়।
ইউরোপের শরণার্থী সংকট কতটা গভীর তা এই ছবিটিই জানান দিয়েছিল, কাঁদিয়েছিল বিশ্ব মানবতাকে।।
যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশী এক বাবা তার শিশু কন্যাকে নিয়ে নদী পার হওয়ার সময় ডুবে মারা গেছেন। এই ছবি ছড়িয়ে পড়তেই বিশ্ব মিডিয়ায় ফের আলোড়ন উঠেছে।
আইলান কুর্দির কথা মনে আছে অনেকের। তুরস্কের উপকূলে পাঁচ বছর বয়সী ওই শিশুর মরদেহ পড়ে থাকার ছবি বিশ্বজুড়ে তীব্র আলোড়ন তুলেছিল। সিরিয়া থেকে আসা একদল শরণার্থী তুরস্ক হয়ে গ্রিসের কস্ দ্বীপে যাওয়ার সময় নৌকাডুবিতে আইলান মারা যায়। আইলানের নিথর দেহ ভেসে আসে সৈকতে। আর ওই ছবি নিয়ে সেই সময় ব্যাপক মিডিয়ায় আলোচনা হয়।
ইউরোপের শরণার্থী সংকট কতটা গভীর তা এই ছবিটিই জানান দিয়েছিল, কাঁদিয়েছিল বিশ্ব মানবতাকে।।
যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশী এক বাবা তার শিশু কন্যাকে নিয়ে নদী পার হওয়ার সময় ডুবে মারা গেছেন। এই ছবি ছড়িয়ে পড়তেই বিশ্ব মিডিয়ায় ফের আলোড়ন উঠেছে।
সিএনএন জানিয়েছে, অস্কার আলবার্টো মার্টিনেজ রিও গ্রান্ডো নদী সাঁতরে তার স্ত্রীর কাছে আসছিলেন। এসময় তার ২৩ মাস বয়সী শিশু কন্যা ভ্যালেরিয়া তাকে দেখে পানিতে ঝাঁপ দেয়।
মর্মস্পর্শী এই ছবিটি তুলেছেন মেক্সিকান ফটোগ্রাফার জুলিয়া লে ডাক। তিনি মেক্সিকান সংবাদপত্র লা জর্নাদায় লিখেছেন, মেয়েকে বাঁচাতে বাবা প্রাণপন চেষ্টা করছিলেন। কিন্তু প্রচণ্ড স্রোতে তাদের এই করুণ পরিণতি হয়।
আলবার্টোর স্ত্রী তানিয়া লা জর্নাদাকে বলেন, চোখের সামনেই আমি আমার স্বামী ও বাচ্চাকে স্রোতে ডুবে যেতে দেখেছি।
পরে তাদের নিথর দেহ রিও গ্রান্ডে নদীর মেক্সিকোর মাতামোরোস অংশে ভেসে ওঠে।
আলবার্টো এল সলভাদরের বাসিন্দা। তিনি সোমবার স্ত্রী ও মেয়েকে নিয়ে মেক্সিকান বর্ডার দিয়ে যুক্তরাষ্ট্রে যাওযার চেষ্টা করছিলেন।
যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর জন্য গত দুই মাস ধরে পরিবারটি মাতামোরোসের একটি শরণার্থী শিবিরে অপেক্ষা করছিলো।
তীব্র গরমের মধ্যে দীর্ঘ অপেক্ষার পরও বর্ডার পার হতে না পারায় তারা সিদ্ধান্ত নেন, নদী পার হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করবেন।
আলবার্টোর স্ত্রী জানিয়েছেন, তারা মেক্সিকান সরকারের কাছ থেকে মানবিক ভিসা পেয়েছিলেন।
এএস





