ভারতের বিহার রাজ্যে মৌসুমি ঝড়ের প্রলয়ে অন্তত ৩২ জন নিহত হয়েছে। এতে আরো অন্তত ৮০ জন আহত হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার গভীর রাতে বিহারের পুর্নিয়া, মাধেপুরা ও ভাগলপুরের ওপর দিয়ে এ ঝড় বয়ে যায় বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার।

তিনি এক বিবৃতিতে বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করে সঠিক পদক্ষেপ নেওয়া হবে। আক্রান্ত এলাকাগুলোয় উদ্ধার ও ত্রাণ তৎপরতা চলছে বলে জানিয়েছে বিহারের দুর্যোগ মোকাবেলা বিভাগ।

এদিকে, নিহত ব্যক্তিদের পরিবারকে চার লাখ রুপি করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।

এমকে