শুক্রবার (২ সেপ্টেম্বর) জুমার নামাজের সময় হেরাতের গুজারগাহ মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে।

হেরাত প্রদেশের গভর্ননের মুখপাত্র হামিদুল্লাহ মোতাওয়াকেল সাংবাদিকদের জানিয়েছেন, এ ঘটনায় নিহত হয়েছেন ১৮ জন এবং আরও ২৩ জন আহত হয়েছেন।

মুজিবুর রহমান আনসারি ও তার কয়েকজন দেহরক্ষী এবং আরো কয়েকজন সাধারণ নাগরিক মসজিদে যাওয়ার সময় বিস্ফোরণে নিহত হন। একজন আত্মঘাতী বোমারু আনসারির হাতে চুমো খাওয়ার সময় এ বিস্ফোরণ ঘটায় বলে জানিয়েছেন হেরাত পুলিশের মুখপাত্র মাহমুদ রাসোলি।

তবে বিস্ফোরণে হতাহতের সংখ্যা জানাননি রাসোলি।

তাৎক্ষণিকভাবে এই হামলার দায় কেউ স্বীকার করেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া ছবিতে দেখা গেছে, মসজিদ প্রাঙ্গণের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে রক্তমাখা লাশ।

বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে তালেবান কর্মকর্তা আব্দুল নাফি তাকোর জানিয়েছেন, অনেকে নিহত ও আহত হয়েছে। তবে বিস্তারিত কোনো তথ্য জানাননি তিনি।

এদিকে তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, বোমা বিস্ফোরণের পেছনের কুশিলবদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে জানিয়েছে আলজাজিরা।

এইচএন