জাহাজ ডুবে ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে ইউরোপ অভিবাসন প্রত্যাশী ২৫ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে এ ঘটনায় ওই জাহাজে থাকা আরও ৩৫ জন ডুবে গেছে।

আইওএম জানিয়েছে, রোববার পর্যন্ত মোট ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।অব্যাহত রয়েছে তল্লাশি ও উদ্ধার অভিযান।

শনিবার বার্তা সংস্থা এএফপিকে বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মোয়েজ ট্রিয়া বলেছেন, ইতালির সিসিলি প্রণালীর উপদ্বীপ কেপ বন থেকে মৃতদেহগুলো ভেসে গেছে।

জাহাজটিতে ৬০ জন অভিবাসন প্রত্যাশী ছিল, তাদের অধিকাংশই সিরিয়া ও তিউনিসিয়ার নাগরিক বলে জানায় আইওএম।

শনিবার তিউনিসিয়ার একজন সিভিল প্রটেকশন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, তারা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার চেষ্টা করছিল।

তিনি জানান, জাহাজডুবির পর কোস্টগার্ডের উদ্ধারকারীরা শুক্রবারই ১২ জনের মরদেহ উদ্ধার করে, এরপর শনিবার আরও আটজনের মরদেহ খুঁজে পায়।

তিউনিসিয়া এবং প্রতিবেশী লিবিয়া হলো ইউরোপীয় উপকূলে পৌঁছানোর লক্ষ্যে শরণার্থীদের জন্য মূল প্রস্থান পয়েন্ট।

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানায়,২০২১ সালে মধ্য ভূমধ্যসাগরীয় পথে প্রায় ১৩০০ অভিবাসী এবং শরণার্থী ডুবে গেছে বা নিখোঁজ হয়েছে, এটি বিশ্বের সবচেয়ে মারাত্মক অভিবাসন পথ তৈরি করেছে।

এমআর