বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মুফাসিসরে কুরআন আল্লামা যুবায়ের আহমদ আনসারী বলেছেন, আজ বাংলাদেশে নাস্তিক মুরতাদরা মাথাছাড়া দিয়ে উঠেছে। ইসলাম বিদ্বেষী মহল ইসলাম, মুসলমান ও ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান মাদরাসা-মসজিদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। মুসলমানদের শরীরে একবিন্দু পরিমাণ রক্ত বাকী থাকতে ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না।
আল্লামা আনসারী আমেরিকায় দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফেরার পথে গত ২৭ জানুয়ারি লন্ডনের ওয়াটার লিলি হলে আয়োজিত বিশেষ দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
দোয়া মাহফিল বাস্তবায়ন কমিটির আহবায়ক শায়খুল হাদীস মুফতি আব্দুর রহমান মনোহরপুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব মুফতী ছালেহ আহমদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুজাহিরুল উলুম লন্ডনের চেয়ারম্যান মাওলানা শায়েখ মাওলানা জমশেদ আলী, বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুস সালাম, খতীব মাওলানা তাজুল ইসলাম, আলহাজ্ব মাওলানা আতাউর রহমান, মাওলানা শাহনূর মিয়া, আমেরিকা থেকে তাঁর সফরসঙ্গী ইকবাল আহমদ মাহবুব, দোয়া মাহফিল বাস্তবায়ন কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক মাওলানা শায়েখ নাজিম উদ্দিন, মাওলানা ফজলুল হক কামালী, মাওলানা মুসলেহ উদ্দীন, মাওলানা মিছবাহুজ্জামান হেলালী, মাস্টার আমির উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা জাহাঙ্গীর খান, সহ সাংগঠনিক সম্পাদক ও লিডস শাখার সাধারণ সম্পাদক মাওলানা সাদিকুর রহমান, লন্ডন মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান, ব্রাডফোর্ড শাখার সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী আব্দুল জলিল, লন্ডন মহানগরীর বায়তুলমাল সম্পাদক হাফিজ শহির উদ্দিন, টাওয়ার হ্যামলেটস শাখার সভাপতি হাফেজ মন্জুরুল হক, সাধারণ সাধারণ মাওলানা আল আমিন।
আল্লামা যুবায়ের আহমদ আনসারী বলেন, বাংলাদেশকে নিয়ে দেশী বিদেশী চক্র ষড়যন্ত্র করছে। দেশের মানুষের মাঝে ইসলামকে পৌঁছে দেয়ার জন্য আলেম উলামাদের কাজ করতে হবে। মানুষকে সত্যিকারের ইসলামের মর্ম বাণী পৌঁছে দিতে হবে।
বক্তারা বলেন, বর্তমান সরকার বাংলাদেশের আলেম উমাদের শত্রুতা করছে । ইসলামের বিরুদ্ধে অবৈধ সরকার অবস্থান নিয়েছে । সরকারের জন্য এই পরিণাম শুভ হবে না।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম মাওলানা গোলাম কিবরিয়া, টিভি ভাষ্যকার মুফতি আব্দুল মুন্তাকিম, মাওলানা সৈয়দ তামিম আহমদ, মাওলানা সাঈদ আলী, মাওলানা নাজির উদ্দিন, মাওলানা সৈয়দ নাঈম আহমদ, মাওলানা মাহতাব উদ্দিন, মাওলানা শামছুল হুদা, হাফিজ লিয়াকত আলী, মাওলানা আব্দুর রহমান ইউসুফ, মাওলানা মুহি উদ্দিন ও আলহাজ্ব গিয়াস উদ্দিন। পরিশেষে আল্লামা যুবায়ের আহমদ আনসারী নিজের শারীরিক অবস্থার উন্নতির জন্য সকলের নিকট দোয়া কামনা করেন এবং দেশ জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
এমএম





