অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে কেনিয়ার দক্ষিনাঞ্চলে ৩৬ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে মান্ডেরার উত্তর শহরের স্টোন কোয়ারি এলাকায় এই ঘটনা ঘটে। আলজাজিরার সূত্র বলছে অজ্ঞাত বন্দুকধারী প্রথমে মুসলমান এবং অমুসলিমদের আলাদা করে এরপর শুধু খ্রিস্টানদের উপর গুলি চালায়।

এ ঘটনায় রাজধানী নাইরোবিতে বিক্ষোভ করেছে কেনিয়ার খ্রিস্টানরা।

গত ২০ নভেম্বর বাসে গুলি করে ২৮ জনকে হত্যা করা হয় একই এলাকার মাত্র ৩০ কিলোমিটার দূরে। সেই ঘটনার দায় আল শাবাব নিয়েছিলো কিন্তু এখন পর্যন্ত এ হত্যা কান্ডের দায় কেউ স্বীকার করেনি।

ইআর