ইসরাইলের কাছ থেকে ৫২৫ মিলিয়ন ডলারে (৩২ বিলিয়ন রুপি) অন্তত আট হাজার স্পাইক ট্যাংকবিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্র এবং তিন শতাধিক নিক্ষেপক কিনছে ভারত। ভারতের প্রতিরক্ষা সূত্র বিষয়টি জানিয়েছে।

সীমান্তে চীন ও পাকিস্তানের সাথে উত্তেজনা সৃষ্টির প্রেক্ষাপটে নরেন্দ্র মোদির পাঁচ মাসের সরকার তাদের সামরিক শক্তি বাড়াচ্ছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী অরুন জেটলি জানিয়েছেন, তাদের কাছে জাতীয় নিরাপত্তাই সর্বোচ্চ বিষয়।

প্রায় একই ধরনের ট্যাংকবিধ্বংস অস্ত্র যুক্তরাষ্ট্রও বিক্রি করতে চেয়েছিল ভারতের কাছে। কিন্তু ভারত ইসরাইলি অস্ত্রকেই অগ্রাধিকার দিয়েছে।

ভারত এখন বিশ্বের বৃহত্তম অস্ত্র ক্রেতা। তারা সোভিয়েত আমলে নির্মিত সামরিক সরঞ্জাম উন্নত করতে ১৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে।

সূত্র : গার্ডিয়ান

 

ইআর