সুইজারল্যান্ডে চাকরিজীবীদের সর্বনিম্ন মাসিক বেতন চার হাজার ৫১৫ মার্কিন ডলার করার দাবি জানানো হয়েছে। বাংলাদেশি টাকায় এর পরিমাণ প্রায় তিন লাখ ৫০ হাজার ৫৯০ টাকা। রোববার এ লক্ষ্যে একটি গণভোটের আয়োজন করেছে এর পক্ষে আন্দোলনকারীরা। খবর আল জাজিরার। সুইজারল্যান্ডের গণভোটে যদি তা পাস হয়ে যায়; তবে, এটিই হবে বিশ্বের সর্বনিম্ন অথচ সর্বোচ্চ মজুরি। অর্থ্যাৎ বিশ্বের কোন দেশের সর্বনিম্ন মজুরি এত বেশি আর কোথাও হবে না। গণভোটে প্রতি ঘণ্টায় ২৫ মার্কিন ডলার মজুরি দাবি করা হচ্ছে, যা মাস শেষে চার হাজার ৫১৫ ডলারে দাঁড়াবে। তবে, গণভোটে তা পাস হওয়ার সম্ভাবন কম বলে জানা গেছে। কেননা, দুই-তৃতীয়াংশ সুইস নাগরিক ইতোমধ্যে এ প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে। কেননা, এটি পাস হলে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে বলে তাদের যুক্তি। উল্লেখ্য, সুইজারল্যান্ডের আইন অনুযায়ী, যেকোন ইস্যুতে এক লক্ষ মানুষের স্বাক্ষর সংগ্রহ করা গেলে তার জন্য গণভোটের আয়োজন করা যাবে। সর্বনিম্ন মজুরির পক্ষে ইতোমধ্যে এক লাখেরও বেশি স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে। ফলে, রোববার গণভোটের আয়োজন হচ্ছে। রোববারের গণভোটে সর্বনিম্ন মজুরি ছাড়াও যুদ্ধবিমান কেনার ব্যাপারেও হ্যাঁ/না ভোটাভুটি হবে। সুইজারল্যান্ড বেশ কিছু যুদ্ধবিমান কিনতে চায় সুইডেন থেকে। কিন্তু এর পক্ষে-বিপক্ষে যুক্তি উঠায় ইস্যুটিকে গণভোটে দিতে হয়েছে। এদিকে, সর্বনিম্ন মজুরি নিয়ে দেশটিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এর বিপক্ষের যুক্তি হচ্ছে, এই মজুরি কার্যকরী হলে শিক্ষার্থীরা পার্ট-টাইম চাকরি হারাবে। তাছাড়া, কোন কৃষিজমির মালিক কৃষি শ্রমিক নিয়োগ করতে চাইলে পড়বেন চরম বিপাকে। কেননা, তাকে যদি একেক জন শ্রমিকের পিছনে কমপক্ষে সাড়ে তিন লাখ টাকা কর গুনতে হয় তাহলে তার পক্ষে কৃষিকাজ করা সম্ভব নয়। সূত্র: আলজাজিরা [b]ঢাকা, ১৮ মে (টাইমনিউবিডি.কম) //এমএ [/b]
আন্তর্জাতিক
সর্বনিম্ন বেতন দাবি সাড়ে তিন লাখ টাকা
সুইজারল্যান্ডে চাকরিজীবীদের সর্বনিম্ন মাসিক বেতন চার হাজার ৫১৫ মার্কিন ডলার করার দাবি জানানো হয়েছে। বাংলাদেশি টাকায় এর পরিমাণ প্রায় তিন লাখ ৫০ হাজার ৫৯০ টাকা। রোববার এ লক্ষ্যে একটি গণভোটের আয়োজন করেছে এর পক্ষে আন্দোলনকারীরা। খবর আল জাজিরার।





