জাপানে মেয়াদ শেষ হওয়ার দুই বছর আগেই পার্লামেন্ট ভেঙ্গে দিয়ে নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শিনজো আবে। অর্থনীতিকে পুনরুদ্ধার করতে ব্যর্থ হওয়ার দায়ভার নিয়ে তিনি পদত্যাগ করবেন। আগামী সপ্তাহেই পার্লামেন্ট ভেঙ্গে দেওয়ার কথাও তিনি জানিয়েছেন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। খবর বিবিসি'র।

পণ্য বিক্রির উপর তিনি ট্যাক্স বৃদ্ধি করেছিলেন। কিন্তু তা জনপ্রিয়তা পায় নি। তাই তিনি পদত্যাগ করছেন। উল্লেখ্য, মাত্র দু বছর আগে অর্থনীতি পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়ে তিনি নির্বাচিত হন। কিন্তু বর্তমানে তার জনপ্রিয়তা হ্রাস পেয়েছে। তবুও ভাবা হচ্ছে সম্ভাব্য আগামী মধ্য ডিসেম্বরের নির্বাচনেও তিনিই জয়ী হবেন।

আবে বলেন, "আগামী ২১ নভেম্বর আমি পার্লামেন্টের নিম্নকক্ষ ভেঙ্গে দিব।"

পার্লামেন্টের নিম্নকক্ষে আবের দল লিবারেল ডেমোক্রেট সংখ্যাগরিষ্ঠ। কিন্তু টোকিওর বিবিসি সংবাদদাতা রুপার্ট উইংফিল্ড হায়েস জানান, আবের জনপ্রিয়তা এখন ৫০ শতাংশের নিচে। তাই আগামী নির্বাচনে তাকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়তে হবে।

এমএ