বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) এখন পর্যন্ত বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ১ কোটি ১২ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৫ লাখ ৩০ হাজার।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, আজ (০৫ জুলাই) রোববার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ১২ লাখ ৩৯ হাজার ৩৭৮ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৫ লাখ ৩০ হাজার ১১০ জনের।
বিশ্বে একক দেশ হিসেবে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্র। আজ (০৫ জুলাই) রোববার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২৮ লাখ ৩৮ হাজার ৬৭৮ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ২৯ হাজার ৬৭৩ জনের।
যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্ত ও উভয় মৃত্যু উভয়- বিবেচনায় দ্বিতীয় স্থানে থাকা লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৫ লাখ ৭৭ হাজার ৪ জন এবং মৃত্যু হয়েছে ৬৪ হাজার ২৬৫ জনের।
ইউরোপের দেশ যুক্তরাজ্য মৃত্যু বিবেচনায় রয়েছে তৃতীয় স্থানে, তবে আক্রান্তের দিক থেকে দেশটির অবস্থান সাত নম্বরে। আজ (০৫ জুলাই) রোববার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৬ হাজার ৪১২ জন এবং মৃত্যু হয়েছে ৪৪ হাজার ২৮৩ জনের।
মৃত্যু বিবেচনায় চতুর্থ স্থানে রয়েছে ইউরোপের আরেক দেশ ইতালি, তবে আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১০ নম্বরে। ইতালিতে আজ (০৫ জুলাই) রোববার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ লাখ ৪১ হাজার ৪১৯ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৮৫৪ জনের।
যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো মৃত্যু বিবেচনায় উঠে এসেছে পাঁচ নম্বরে, তবে আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান আটে। আজ (০৫ জুলাই) রোববার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছে ২ লাখ ৫২ হাজার ১৬৫ জন এবং মৃত্যু হয়েছে ৩০ হাজার ৩৬৬ জনের।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০ হাজারের বেশি মানুষের মৃত্যু হওয়া দেশগুলোর মধ্যে রয়েছে ইউরোপের আরও দুই দেশ- ফ্রান্স ও স্পেন।
আর বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে শনিবার (০৪ জুলাই) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৩ হাজার ২৮৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে আরও ২৯ জনের।
সবমিলিয়ে শনিবার (০৪ জুলাই) সকাল ৮টা পর্যন্ত দেশে ১ লাখ ৫৯ হাজার ৬৭৯ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৯৯৭ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৭০ হাজার ৭২১ জন।
এমবি





