‘বোয়িং ৭৩৭ ম্যাক্স’ বিমান আর নতুন করে তৈরি করবে না যুক্তরাষ্ট্রভিত্তিক প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি। জানুয়ারি থেকে সাময়িকভাবে এর নির্মাণকাজ বন্ধ করার ঘোষণা দিয়েছে তারা।

আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

শুরু থেকেই বিতর্ক শুরু হয় বোয়িং-৭৩৭ ম্যাক্স মডেলটি নিয়ে। গত ৯ মাসে ভয়াবহ দুটি বিমান দুর্ঘটনায় সাড়ে তিনশোর বেশি মানুষের প্রাণহানির পর এমন সিদ্ধান্তের কথা জানালো যুক্তরাষ্ট্রভিত্তিক বিমান নির্মাণ সংস্থাটি।

জানা যায়, ২০১৮ সালের অক্টোবরে ইন্দোনেশিয়ার জনপ্রিয় বিমান সংস্থা লায়ন এয়ারলাইন্সের একটি বিমান জাভা সাগরে বিধ্বস্ত হয়ে প্রাণ যায় ১৮৯ জনের। এরপর চলতি বছরের মার্চে নিরাপত্তা ব্যবস্থা, অত্যাধুনিক প্রযুক্তি ইত্যাদি কারণে সারাবিশ্ব জুড়ে সমাদৃত আফ্রিকার দেশ ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ যায় ১৫৭ জনের। দুইটি বিমানই ছিলো বোয়িং-৭৩৭ ম্যাক্স মডেলের। এর পর থেকে বিতর্ক শুরু হয় মডেলটি নিয়ে।

ওই সময় বিশেষজ্ঞরা জানান, বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্সে বসানো ‘অ্যান্টি-স্টলিং সিস্টেম’ প্রযুক্তিতে ত্রুটি ছিল। ইন্দোনেশিয়ার লায়ন এয়ারের বিমানটির দুর্ঘটনার জন্য এই প্রযুক্তিকেই দায়ী করা হয়।

যুক্তরাষ্ট্রভিত্তিক এ কোম্পানি বিবৃতিতে জানিয়েছে, ৭৩৭ ম্যাক্সের নির্মাণকাজ বন্ধ করলেও কর্মীদের ছাটাই করা হবে না। কিন্তু বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নির্মাণকাজ বন্ধ হওয়ার কারণে সামগ্রিক অর্থনীতিতে প্রভাব পড়বে।

এমএম