প্রায় চার বছর পর জাপানে সুনামিতে বিধ্বস্ত ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকার বাসিন্দাদের ঘরে ফেরার ঘোষণা দিয়েছে সরকার। শনিবার এ ঘোষণার ফলে ফুকুশিমা প্রদেশের নারাহ এলাকার প্রায় সাড়ে সাত হাজার বাসিন্দা তাদের আবাসস্থলে ফেরার সুযোগ পাচ্ছে।

২০১১ সালে সুনামিতে পারমাণবিক বিপর্যয়ের পর ফুকুশিমার ওই পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটি বন্ধ ছিল। গত মাসের মাঝামাঝিতে তা চালু করার ১৫ দিন পর সরকারপক্ষ থেকে এ ঘোষণা এল। এর আগে গত বুধবার এক সংবাদ সম্মেলনে বলা হয়, ফুকুশিমায় আর তেজস্ক্রিয়তা নেই। ২৪ শতাংশ জাপানি পারমাণিক বিপর্যয় সম্পর্কে অজ্ঞ ছিল বলেও এ সম্মেলনে দাবি করা হয়।

উল্লেখ্য, ২০১১ সালের মার্চ মাস থেকে ফুকুশিমা প্রকল্পের প্রায় ২০ কিমি এলাকার বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছিল। পারমাণবিক তেজস্ক্রিয়তা মুক্ত করতে ওই এলাকায় ৭ লাখ গ্যালনদূষিত পানি মজুদ করে রাখা হয়েছে।

জেআই