ইহুদিবাদি ইসরাইলের ছয় বছর ধরে গড়ে তোলা স্বপ্ন তুরস্ক ছয় দিনে ধ্বংস করে দিয়েছে।
সিরিয়ায় তুরস্কের সন্ত্রাসবিরোধী অভিযানের ব্যপারে এমনি মন্তব্য করেছে ইসরাইলের পত্রিকা দ্য জেরুজালেম পোস্ট।
ইসরাইলের বিখ্যাত পত্রিকা জেরুজালেম পোস্ট ওই আর্টিকেলে ওয়াইপিজি (YPG) সন্ত্রাসিদের সমর্থন দিয়ে বলেছে যে, তুরস্ক ছয় বছর ধরে করা কাজকে ছয় দিনে ধ্বংস করে দিয়েছে।
ইসরাইল এইসব ‘সন্ত্রাসি’ দের মাধ্যমে নিজের স্বার্থ হাসিল করার চেষ্টায় ছিল কিন্তু তুরস্ক তার আশায় জল ঢেলে দিল।
এদিকে, তুরস্কের এই অপারেশন নিয়ে ইসরাইল বেশ আতঙ্কিত। হঠাৎ ওয়াইপিজি (YPG) ‘সন্ত্রাসিদের’ পাশ থেকে আমেরিকার সরে যাওয়া থেকে তারা আর আমেরিকার উপর তেমন ভরসা করতে পারছে না। তথ্য সূত্র-টিআরটি।
এমবি





