ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নবগঠিত মন্ত্রীসভায় স্থান পাননি বিজেপির জ্যেষ্ঠ নেতা আদভানি ও মুরলি মনোহর যোশি। আদভানি ও যোশি নতুন মন্ত্রিসভায় থাকছেন না- এটি সোমবার সকালেই স্পষ্ট হয়ে যায়। এদিন সকালে মোদি নয়াদিল্লীর গুজরাট ভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের চা চক্রে আপ্যায়ন করেন। উল্লেখ্য, আদভানি এর আগে অটল বিহারি বাজপেয়ির মন্ত্রিসভায় উপ-প্রধান মন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পালন করেন। সে সময় যোশি ছিলেন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী। ঢাকা, ২৬মে (টাইমনিউজবিডি) //জেডআই