ফ্রান্সের কর্মকর্তারা বলছেন বুধবার প্যারিসের শহরতলীর একটি ফ্ল্যাটে যে অভিযান চালানো হয়েছে সেখানে আত্মঘাতী বোমারু কোন নারী ছিলেন না।
আত্মঘাতী বোমারু একজন পুরুষ ছিল বলেই ধারনা করা হচ্ছে।
যদিও এর আগে বলা হয়েছিল সেই ফ্ল্যাটে অভিযানের সময় হাসনা আইটবুলাসেন নামের এক নারী একজন আত্মঘাতী বোমারু বিস্ফোরণ ঘটিয়েছিলেন।
কিন্তু এখন পুলিশ সেই বক্তব্য থেকে সরে এসেছে। মনে করা হচ্ছে, ২৬ বছর বয়সী হাসনা আইটবুলাসেন আত্মঘাতী বোমারু ছিলেন না।
সেই ফ্ল্যাটে শুক্রবার তৃতীয় আরো একজনের মৃতদেহ পাওয়া গেছে। তবে তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
প্যারিসের শহরতলীর যে ফ্ল্যাটকে ঘিরে জঙ্গিদের সঙ্গে পুলিশের তীব্র লড়াই চলেছে, সেখান থেকে উদ্ধার করা হয় হাসনা আইটবুলাসেনের মৃতদেহ।
পুলিশের ধারণা করেছিল, একটি আত্মঘাতী বোমার বেল্ট বাঁধা ছিল তার শরীরে। এই অভিযান চলার সময় এক পর্যায়ে সেই বোমার বিস্ফোরণ ঘটায়।
সূত্র: বিবিসি।
এআই





