ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধাদের মোকাবেলা করার জন্য কুর্দি যোদ্ধাদের অস্ত্র দেয়ার বিষয়ে ব্রাসেলস-এ ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা জরুরী বৈঠক করছেন।
ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধাদের অগ্রযাত্রা থামাতে ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই কুর্দিদের অস্ত্র যোগান দিচ্ছে।
কয়েকদিন আগে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরেন্ট ফেবিআস ইরাকের আইএস যোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কুর্দি যোদ্ধাদের অস্ত্র দেওয়ার উদ্দেশ্যে ইউরোপীয় ইউনিয়র্ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের জরুরী বৈঠক আহ্বানের দাবি জানান।
ইরাকের দুহুক প্রদেশের গভর্নর 'গণহত্যার' আশংকা করেছেন। তিনি বলেছেন, "আমারদের কাছে হাজার হাজার শরণার্থী আছে। আমরা আন্তর্জাতিক মানবিক বিপর্যয়ের মুখোমুখি হতে যাচ্ছি। কারণ, অনেক শিশু মারা যাবে।"
এদিকে, বৃহস্পতিবার ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল মালিকি পদত্যাগ করেছেন এবং ডেপুটি স্পীকারকে হায়দার আল-আবাদি'র কাছে ক্ষমতা হস্তান্তর করতে রাজি হয়েছেন। সূত্র: বিবিসি।
ঢাকা, ১৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম,টিআই





