তুষার এতোটাই ঘন আকারে পড়তেছে যে হেলিকপ্টারের চালক বুঝতে পারতেছে না কোন দিকে তার গন্তব্যস্থল। তাই না পেরে বাধ্য হয়ে ল্যান্ড(অবতরণ) করতে হলো। কিন্তু এই অবতরণ কোন বিমানবন্দরে না স্বয়ং রাস্তায়।
এমনই একটি ঘটনা ঘটে কাজাকিস্তানের হাইওয়েতে। সম্প্রতি একটি ভিডিও ছাড়া হয় কাজাকিস্তানের সংবাদ মাধ্যমে। ভিডিওতে দেখা যায় তুষার ঘন একটি রাস্তায় একটি হেলিকপ্টার ধীরে ধীরে রাস্তায় অবতরণ করতেছে আর সামনের দিক থেকে আসতেছে একটি বড় ট্রাক। ট্রাক চালক কোন সমস্যা হয়েছে বুঝতে পেরে গাড়ী থামালো। হঠাৎ করে দেখল হেলিকপ্টার থেকে পাইলট নেমে এসে তাকে জিজ্ঞাসা করল তার গন্তব্যস্থলে যাওয়ার জন্য কোন দিকে যেতে হবে।
ট্রাক চালক বলে দিলে পাইলট আবার তার হেলিকপ্টার নিয়ে গন্তব্যস্থলের দিকে যাত্রা শুরু করে।
জেড





