নয়াদিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ন্যান্সি পাওয়েল পদত্যাগ করেছেন।
সোমবার রাতে মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে ৬৭ বছরের পাওয়েলের পদত্যাগের কথা জানানো হয়েছে।
পাওয়েলের পদত্যাগের কারণ নিয়ে কিছু বলেনি মার্কিন সরকার। তবে দিল্লিতে এ নিয়ে জল্পনা শুরু হয়েছে । অনেকে মনে করছেন, আমেরিকারও ধারণা নরেন্দ্র মোদী এ বার ক্ষমতায় আসতে পারেন। তাই মোদীর সঙ্গে বৈঠকও করেছেন ন্যান্সি। কিন্তু তিনি ইউপিএ-র বিদেশনীতির সমর্থক। তাই তাকে দূত হিসেবে রাখলে পরে সমস্যা হতে পারে বলেই হয়তো অপসারণ।
আবার অনেকের ধারণা, ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়েকে সরালে দিল্লি কী অবস্থান নিতে পারে, সে ব্যাপারে ওবামা প্রশাসনকে ঠিক ভাবে অবহিত করেননি ন্যান্সি। সেটাও কারণ হতে পারে।
[b]ঢাকা, ১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
আন্তর্জাতিক
ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের পদত্যাগ
নয়াদিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ন্যান্সি পাওয়েল পদত্যাগ করেছেন। সোমবার রাতে মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে ৬৭ বছরের পাওয়েলের পদত্যাগের কথা জানানো হয়েছে।





