যুদ্ধ বিধ্বস্ত দেশ সিরিয়ার ইদলিব শহরে দুই মাথাবিশিষ্ট শিশুর জন্ম দিয়েছে এক জননী। গত বৃহস্পতিবার শিশুটির জন্ম হয়।
জন্ম নেওয়ার পর শিশুটিকে যথাযথ চিকিৎসার জন্য তুর্কিশ হাসপাতালে ভর্তি করানো হয় বলে স্থানীয় সংবাদ মাধ্যম আল- আরাবিয়া থেকে জানা যায়।
সিরিয়া প্রেস সেন্টারের ফেসবুক পেইজে শিশুটির ছবি আপলোড করা হলে দ্রুতই ভাইরাল হয়ে পড়ে নেট দুনিয়ায়।
উল্লেখ্য যে দুই মাথাবিশিষ্ট শিশুর জন্ম এটাই প্রথম নয়। তার আগে ২০১৭ সালের মে মাসেই ভারতে দুই মাথাবিশিষ্ট একটি কন্যা শিশুর জন্ম হয়।
জেড





