পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুরে মুলুক গ্রামে মঙ্গলবার রাস্তার ওপর গুলি করে তিন যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গ্রামবাসী জানিয়েছেন, এ্যাম্বুলেন্সে করে যাচ্ছিলেন ওই যুবকরা। পেছনে পেছনে একটি স্কুটারে চেপে দুই আরোহী আসছিল। হঠাৎই স্কুটারটি তীব্রগতিতে এসে এ্যাম্বুলেন্সের পথ আটকে দাঁড়ায়। কিছু বোঝার আগেই স্কুটারের আরোহীরা কোমরে গোঁজা ৯ এমএম পিস্তল বের করে গুলি চালাতে থাকে। এতে সঙ্গে সঙ্গেই লুটিয়ে পড়েন ওই তিনজন। এ ঘটনার পর পরই দুর্বৃত্তরা পালিয়ে যায়।
তবে অনেকে বলেছেন, তিনজনকে অন্য কোথাও খুন করে পাচার করা হচ্ছিল।
নিহতরা হলেন- কোরমান শেখ (৩২), শেখ মর্তুজ (২৫) ও বুড়ো শেখ (৩১)। তাদের বাড়ি মুলুক গ্রামেই। এ ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।
কেএইচ





