বিশ্বে প্রতি বছর পানিতে ডুবে ৩ লাখ ৭২ হাজার মানুষের মৃত্যু হয়। জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এই তথ্য জানিয়েছে। সোমবার জাতিসংঘের উপ-মুখপাত্র ফারহান হক এই পরিসংখ্যানের তথ্য জানান।
হু সোমবার ‘ড্রওনিং: প্রিভেন্টিং অ্যা লিডিং কিলার’ শীর্ষ বৈশ্বিক প্রতিবেদন প্রকাশ করে। বিশ্বে প্রতি ঘণ্টায় ৪০ জনেরও বেশি মানুষ পানিতে ডুবে মৃত্যুবরণ করেন বলে এই প্রতিবেদনে দাবি করা হয়।
বিশ্বের প্রতিটি অঞ্চলে শিশু ও তরুণদের মৃত্যুর শীর্ষ যে ১০টি কারণ রয়েছে পানিতে ডুবে যাওয়া সেই কারণগুলোর অন্যতম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
উপ-মুখপাত্র হক বলেন, এই প্রতিবেদনে পানিতে ডুবে মৃত্যুবরণ রোধ করার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ ও সম্পদ ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।
পাশাপাশি জাতীয় নীতিনির্ধারক এবং স্থানীয় সামাজিক ব্যবস্থায় বেশ কিছু পদক্ষেপ গ্রহণেরও প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়েছে।
ইআর





