সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া বেলজিয়ামের তিন সন্দেহভাজন হামলাকারীর মধ্যে।দুজন আত্মঘাতী বোমা বিষ্ফোরণের মাধ্যমে নিজেদের উড়িয়ে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ১ জনকে এখন পুলিশ খুঁজছে।

বেলজিয়ামে হামলার পর সন্দেহভাজন এক ব্যক্তিকে ধরতে ব্যাপক অভিযান চলছে।

ব্রাসেলস বিমান বন্দরের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে সন্দেহভাজন সেই ব্যক্তির ছবি প্রকাশ করেছে পুলিশ।

জাভেনতেম বিমানবন্দরে জোড়া বোমা বিস্ফোরণের আগে বিমানবন্দরের ভেতরে আরো দুই সন্দেহভাজনের সাথে ওই ব্যক্তিকে হেঁটে যেতে দেখা গেছে।

বাকী দুজন আত্মঘাতী বিস্ফোরণে নিহত হয়েছে।

দেশটির ফেডারেল প্রসিকিউটর ফ্রেডরিক ফন লিউই বলছেন, এখন সন্দেহভাজন সেই ব্যক্তিকে ধরতে বেলজিয়াম জুড়ে অভিযান চলছে।

ঘটনার পর ব্রাসেলসে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা সংকেত; মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সৈন্য।

ব্রাসেলসে দুই দফায় বিস্ফোরণে নিহত হয়েছে ৩০ জনেরও বেশি, আহত হয়েছে অন্তত ২৫০ জন।

ব্রাসেলসের প্রধান বিমান বন্দর ও মেট্রো রেলে বিস্ফোরণের পর পুরো শহর এখনো থমকে আছে; কার্যত বন্ধ হয়ে গেছে শহরের স্বাভাবিক জীবনযাত্রা।

এই ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে বেলজিয়াম।

এসএম