পাকিস্তানের নারীশিক্ষা-আন্দোলনকর্মী, সোয়াত কন্যা মালালা ইউসুফজাইয়ের ওপর হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার পাকিস্তান সেনাবাহিনী হামলাকারীকে গ্রেফতার করে বলে নিশ্চিত করা হয়েছে।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানের সোয়াত এলাকায় ২০১২ সালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে মালালার ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। তার মাথায় গুলি লাগে।

ঢাকা, ১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ