আম আদমি পার্টি (এএপি) ছাড়লেন সাজিয়া ইলমি ও জি আর গোপীনাথ। আম আদমি পার্টির (এএপি) প্রতিষ্ঠাতা সদস্য সাবেক টিভি সাংবাদিক সমাজকর্মী সাজিয়া ইলমি এবং দলের আরেক নেতা বেসরকারি উড়োজাহাজ চলাচলকারী প্রতিষ্ঠান এয়ার ডিকেনের প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন জি আর গোপীনাথ পদত্যাগ করেছেন। সাজিয়া ইলমি পদত্যাগের কারণ হিসেবে দলের অভ্যন্তরে ‘গণতন্ত্রের চর্চার অভাব’ রয়েছে বলে উল্লেখ করেছেন। অন্যদিকে গোপীনাথ বলেছেন, দলের প্রধান অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে ‘রাজনৈতিক মতপার্থক্য’ বাড়ছে বলে তিনি দল ছেড়েছেন। এনডিটিভির খবরে বলা হয়েছে, সাজিয়া ইলমি দিল্লিতে আজ শনিবার এক সংবাদ সম্মেলনে পদত্যাগের কথা জানান। আর গোপীনাথ ফ্রান্স থেকে পদত্যাগপত্র পাঠিয়েছেন। সাজিয়া ইলমি সাংবাদিকদের বলেন, ‘দলের ভেতরে গণতন্ত্রের চর্চা কম থাকার কারণে এএপি ছাড়ছি।’ কম দামে যাত্রীদের কাছে উড়োজাহাজ সেবা পৌঁছে দেওয়ার পথিকৃত ভাবা হয় এয়ার ডিকেনের প্রতিষ্ঠাতা গোপীনাথকে। তিনি এনডিটিভিকে বলেছেন, ‘আমার ও ইলমির দল ছাড়ার কারণ আলাদা।’ তিনি আরও বলেন, ‘ভারতীয় রাজনীতির ধরন পরিবর্তনের জন্য আমি এখনো কেজরিয়ালকে শ্রদ্ধা করি। আমি দলে গণতন্ত্রে চর্চার অভাবের কারণে পদত্যাগ করছি না। তাঁরা আমাকে কখনো কথা বলতে নিষেধ করেননি। ভারতের রাজনীতিতে এখনো এপিপির দরকার আছে। কারণ, আমাদের এখন বিরোধী দল নেই।’ সম্প্রতি হয়ে যাওয়া ভারতের লোকসভা নির্বাচনে চারটি আসন পায় এএপি। এ নির্বাচনে সাজিয়া ইলমিকে উত্তর প্রদেশের গাজিয়াবাদ এলাকা থেকে দলের মনোনয়ন দেওয়া হয়। এ নিয়ে তিনি নাখোশ ছিলেন বলে খবর বেরিয়েছে। তবে ইলমি এ অভিযোগ অস্বীকার করেন। সাজিয়া ইলমির পদত্যাগের খবরে দুঃখ পেয়েছেন জানিয়ে এএপির নেতা যোগেন্দ যাদব বলেন, ‘আমরা তাঁকে অনেক বুঝিয়েছি। কিন্তু পদত্যাগ থেকে তাঁকে ফেরাতে পারিনি।’ বিজেপির নেতা নিতিন গড়কড়ির করা মানহানির মামলায় এএপির প্রধান দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী কেজরিওয়াল দিল্লির তিহার জেলে আটক আছেন। [b]ঢাকা, ২৪ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
আন্তর্জাতিক
এএপি ছাড়লেন সাজিয়া ইলমি
আম আদমি পার্টি (এএপি) ছাড়লেন সাজিয়া ইলমি ও জি আর গোপীনাথ। আম আদমি পার্টির (এএপি) প্রতিষ্ঠাতা সদস্য সাবেক টিভি সাংবাদিক সমাজকর্মী সাজিয়া ইলমি এবং দলের আরেক নেতা বেসরকারি উড়োজাহাজ চলাচলকারী প্রতিষ্ঠান এয়ার ডিকেনের প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন জি আর গোপীনাথ পদত্যাগ





