জাপানের পশ্চিমাঞ্চলে ঐতিহাসিক হিরোশিমা শহরে বড় ধরনের ভূমিধসে অন্তত ৩৬ জন নিহত হয়েছে। এ ছাড়া, আরো সাতজন নিখোঁজ রয়েছে এবং তাদের উদ্ধারে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

প্রবল বৃষ্টিপাতের কারণে এ ভূমিধস হয় এবং এতে কয়েক ডজন বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে।

হিরোশিমা পুলিশের এক মুখপাত্র আজ বুধবার জানিয়েছেন, ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে চলেছে। এর আগে সকালের দিকে মৃতের সংখ্যা ছিল ২৭ এবং প্রাথমিকভাবে মৃতের সংখ্যা বলা হয়েছিল চার।

জাপানের অগ্নি ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, নিহতদের মধ্যে ৫৩ বছর বয়সী একজন উদ্ধারকারীও রয়েছেন।

উদ্ধার কাজের জন্য এরইমধ্যে জাপানের সেনাবাহিনী নিয়োগ করা হয়েছে।

ঢাকা, ২০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ