নাম লক্ষ্মী। এসিডে দগ্ধ হয়েছেন বেশ কয়েক বছর আগেই। জীবনের অর্ধেক সময় পার করেছেন দগ্ধের যন্ত্রণায় কাতর হোয়ে। কোনো আত্মহত্যা কিংবা মরণের পথ বেছে না নিয়ে এগিয়ে গেছেন জীবন থেকে জীবান্তরে। নিজেই কুড়িয়েছেন নিজের পাথেয়। সম্প্রতি এই সাহসী কাজের জন্য তাকে দেওয়া হয়েছে আন্তর্জাতিক সাহসী নারীর পুরস্কার।
বুধবার যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তার হাতে এ পুরস্কার তুলে দেন বর্তমান ফার্স্ট লেডি মিশেল ওবামা।
প্রতিবেদনে বলা হয়, লক্ষ্মীর বয়স যখন ১৬ বছর ছুঁই ছুঁই। তখন তার মুখে এসিড নিক্ষেপ করে তার এক বন্ধুর ৩২ বয়সী বড় ভাই। নয়াদিল্লীর ব্যস্ত খান মার্কেটে ২০০৫ সালে তাকে এসিড নিক্ষেপ করে ওই ব্যক্তি। লক্ষ্মী জানান, তার বন্ধুর বড় ভাই তাকে প্রেমের প্রস্তাব দেয়। আর সেই প্রস্তাবে সাড়া না দেওয়ায় আজ এমন পরিণতি তার।
তিনি বলেন “এসিডে আমার মুখ ঝলসে গেছে। চেহারা হয়ে গেছে বিকৃতি। এ কারণে জীবনে অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে আমার । কিন্ত একটুও দমিনি আমি। কাজ করে গেছি এসিড সন্ত্রাস নির্মূলে। এছাড়া স্বপ্নেও ভাবিনি আত্মহত্যার পথ বেছে নিতে।
যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের মতো দেশে যেখানে নারী ধর্ষণের ঘটনা নিত্য সেখানে এসিড নিক্ষেপের কথা নতুন নয়, অত্যন্ত স্বাভাবিক। এসিড নিক্ষেপের পর অনেক নারীই তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। কিন্ত লক্ষ্মী তা করেনি। পরবর্তীতে এসিড নির্মূলে কাজ করে সে তার সাহসিকতার পরিচয় দিয়েছে।
মন্ত্রণালয়টি আরও জানিয়েছে, ভারতে আজ পর্যন্ত যত জন নারী এসিড সন্ত্রাসের শিকার হয়েছেন তার মধ্যে লক্ষ্মী অন্যতম। তিনি হয়েছেন ভারতের মধ্যে সবচেয়ে কষ্ট সহিষ্ণু নারী। জাতীয় গণমাধ্যেমেও প্রচার করা হয়েছে তার এসিডের বিরুদ্ধে লড়াই । এমনকি এসিড বিক্রয় বন্ধে তার অভিযান গড়িয়েছে আদালত পর্যন্ত। সূত্র: এনডিটিভির
[b]ঢাকা, ৭ মার্চ (টাইমনিউজবিডডিটকম) // ইএইচ[/b]
ভারতে এসিড দগ্ধ নারীকে পুরস্কার দিলো যুক্তরাষ্ট্র
নাম লক্ষ্মী। এসিডে দগ্ধ হয়েছেন বেশ কয়েক বছর আগেই। জীবনের অর্ধেক সময় পার করেছেন দগ্ধের যন্ত্রণায় কাতর হোয়ে। কোনো আত্মহত্যা কিংবা মরণের পথ বেছে না নিয়ে এগিয়ে গেছেন জীবন থেকে জীবান্তরে। নিজেই কুড়িয়েছেন নিজের পাথেয়। সম্প্রতি এই সাহসী কাজের জন্য তাকে দেওয়া হয়েছে আন্তর্জাতিক সাহসী নারীর পুরস্কার।
ইসরাইলে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা, উদ্বিগ্ন ভারত
ইসরাইলের সাম্প্রতিক নির্বাচনে কোনো জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে দেশটিতে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই রাজনৈতিক অচলাবস্থার প্রভাব শুধু ইসরাইলের অভ্যন্তরীণ রাজনীতিতে সীমাবদ্ধ থাকবে না; ইরান, গাজা ও পুরো মধ্যপ্রাচ্যের পরিস্থিতির পাশাপাশি ভারতের স্বার্থেও এর প্রভাব পড়তে পারে।
এএফপির প্রতিবেদন গঙ্গা পানি চুক্তি নবায়নে ভারতের ওপর চাপ বাড়াচ্ছে বাংলাদেশ
ভারতের সঙ্গে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ চলতি বছরের ১২ ডিসেম্বর শেষ হচ্ছে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে নতুন সমঝোতায় পৌঁছাতে ভারতকে আলোচনায় বসতে জোর দিচ্ছে বাংলাদেশ। নতুন চুক্তি না হলে শুষ্ক মৌসুমে পানিসংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। এতে কৃষি, মৎস্যসম্পদ, পরিবেশ ও কোটি কোটি মানুষের জীবিকা হুমকির মুখে পড়তে পারে।
মাথাপিছু জিডিপি ভারতকে ছাড়াচ্ছে বাংলাদেশ
মাথাপিছু মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ২০২৬ সালে আবারও ভারতের চেয়ে এগিয়ে থাকতে পারে বাংলাদেশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর বাংলাদেশের মাথাপিছু জিডিপি দাঁড়াতে পারে ২ হাজার ৮৮৬ ডলার। অন্যদিকে ভারতের মাথাপিছু জিডিপি হতে পারে ২ হাজার ৭৪৯ ডলার। অর্থাৎ এ সূচকে ভারতের চেয়ে ১৩৭ ডলার এগিয়ে থাকতে পারে বাংলাদেশ।
‘অ্যাসোসিয়েটেড প্রেস’-এর অনুসন্ধানী প্রতিবেদন ভারতে শত শত মুসলিমকে পায়ে গুলি করে পঙ্গু করেছে পুলিশ
ভারতে গরু পাচারের অভিযোগে শত শত মুসলিম নাগরিককে পায়ে গুলি করে পঙ্গু করে দেওয়ার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে মার্কিন সংবাদ সংস্থা ‘অ্যাসোসিয়েটেড প্রেস’-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে। দেশটির হিন্দু সংখ্যাগরিষ্ঠদের সন্তুষ্ট করতে মুসলিমদের টার্গেট করে ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে পুলিশ এ ধরনের বিচারবহির্ভূত নিপীড়ন চালাচ্ছে বলে জানিয়েছেন মানবাধিকার কর্মীরা।
বিজেপি সরকারের নতুন নিয়ম ঘিরে বিতর্ক ভারতের উত্তরাখণ্ডে মাদরাসায় জুমার ছুটি বাতিল
ভারতের উত্তরাখণ্ড রাজ্যের স্বীকৃত মাদরাসাগুলোতে শুক্রবারের ঐতিহ্যবাহী সাপ্তাহিক ছুটি বাতিল করে রোববার ছুটি চালুর নির্দেশ দিয়েছে রাজ্যটির বিজেপি সরকার। সব শিক্ষাপ্রতিষ্ঠানে অভিন্ন শিক্ষাব্যবস্থা ও নিয়ম কার্যকরের যুক্তিতে এই পদক্ষেপ নেওয়ার কথা বলা হলেও রাজ্যজুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক ও সামাজিক বিতর্ক। সমালোচকদের মতে, এই সিদ্ধান্তের মাধ্যমে মুসলিম শিক্ষার্থীদের ধর্মীয় অধিকার ও সংখ্যালঘু শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাতন্ত্র্য ক্ষুণ্ণ করা হচ্ছে।















