অ্যাকশন মাস্টার জ্যাকি চ্যান চীনের ন্যাশনাল অ্যান্টি ড্রাগ কমিটির শুভেচ্ছা দূত, তার ছেলেই কিনা মাদকাসক্ত! এ নিয়ে জ্যাকির লজ্জার অন্ত নেই।

সম্প্রতি তিনি জানান, চীনের রাজনৈতিক অঙ্গনের প্রভাবশালী ব্যাক্তি হওয়া সত্বেও ছেলেকে জামিনে মুক্ত করার জন্য ক্ষমতার ব্যবহার করেননি তিনি। বরং শাস্তিভোগ ছেলের জন্য উপযুক্ত বলে মনে করেন এ সুপারস্টার।

ইন্ডিয়া টুডে জানায়, তিন মাস আগে মাদক সেবন ও পাচারের অপরাধে ৩২ বছর বয়সী জ্যাসিকে গ্রেফতার করা হয়। আর কুপুত্রের এমন কাণ্ডে ভীষণ লজ্জিত বাবা জ্যাকি চ্যান। তিনি জ্যাসির জামিনের জন্যও আবেদন করেননি। দুদিন আগে বেইজিংয়ের আদালতের বিচারে তার তিন মাসের কারাদণ্ড হয়।

ব্যথিত জ্যাকি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ‘আমার ছেলের কাণ্ডে চরম লজ্জিত। কিন্তু আমার বিশ্বাস, জেল থেকে বের হয়ে জ্যাসি একদিন আমার মতোই ন্যাশনাল অ্যান্টি ড্রাগ কমিটির শুভেচ্ছা দূত হবে।’

এসএইচ