প্রথমবারের মতো দিল্লি কর্তৃপক্ষ একজন মহিলাকে বাসের ড্রাইভার হিসেবে নিয়োগ দিয়েছে। ভাঙ্কাদারাথ সারিথা নামে ত্রিশ বছর বয়সী ওই মহিলা এর আগে ব্যক্তিগত গাড়ির চালক হিসেবে কাজ করেছেন।
চাকরি পাওয়ার পর বিবিসিকে তিনি বলেছেন, তার বাসে যেসব মহিলা চলাচল করবেন তাদের যাত্রা যেনো নিরাপদ হয় সেটা নিশ্চিত করার চেষ্টা করবেন তিনি।
ভারতের রাজধানী শহর দিল্লিতে গণপরিবহনে চলাচল করার সময় মহিলাদের ওপর যৌন নির্যাতনের ঘটনায় জনরোষ যখন বাড়ছে তখনই এই নিয়োগের ঘটনা ঘটলো।
কর্মকর্তারা আশা করছেন, এই নিয়োগের ফলে আরো অনেক নারী বাস চালক হিসেবে কাজ করতে আগ্রহী হয়ে উঠবেন।
তবে অন্যান্য কয়েকটি রাজ্যে মহিলারা আগে থেকেই বাস চালক হিসেবে কাজ করছেন। সূত্র: বিবিসি
এআর





