রাশিয়ায় সেনাবাহিনীর একটি ব্যারাক ধসে অন্তত ২৩ সৈনিক নিহত হয়েছেন।
রাশিয়ার ওমস্ক এলাকায় এই ধসের ঘটেছে। রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স সোমবার এ তথ্য দিয়েছে। সেই সূত্রে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
খবরে বলা হয়, ওমস্কের সেতলিতে রবিবার সেনাবাহিনীর ব্যারাকে এই ধসের ঘটনা ঘটে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ইগোর কোনাসেনকোভ ইন্টারফ্যাক্সকে বলেছেন, ব্যারাকের দেওয়াল ধসে ২৩ সৈনিক নিহত হয়েছেন। এ ছাড়া আহত আরও ১৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এএইচ





